Steadfast ও পার্টনার কুরিয়ারে বাংলাদেশের 64টি জেলাতেই পাঠাই। চার্জ আর সময়টা এক নজরে:
| এলাকা | ডেলিভারি চার্জ | সময় |
|---|---|---|
| ঢাকা সিটি | ৳60 | 24-48 ঘণ্টা |
| ঢাকার বাইরে | ৳130 | 2-4 কর্মদিবস |
৳2,000-এর বেশি অর্ডারে ডেলিভারি ফ্রি। বড় বা ভঙ্গুর অ্যাপ্লায়েন্সে প্যাকেজিং চার্জ লাগতে পারে, সেটিও অর্ডারের আগেই চেকআউটে দেখানো হয়।
"প্রসেসিং" মানে কী?
অর্ডার কনফার্মের পর পণ্য যাচাই করে সিল করা হয়। বেশিরভাগ অর্ডার সেদিন বা পরের কর্মদিবসে প্যাক হয়ে কুরিয়ারে ওঠে। রওনা হলেই ট্র্যাকিং আইডিসহ SMS পাবেন, আর অর্ডার ট্র্যাক পেজে লাইভ দেখতে পারবেন।
ঢাকার বাইরের অর্ডারে অগ্রিম
ঢাকার বাইরে ডেলিভারি চার্জটুকু অগ্রিম দিতে হয়। ৳3,000-এর বেশি অর্ডারে 20% অগ্রিম, ৳15,000-এর বেশি অর্ডার পুরো অগ্রিম। সঠিক অংক ও bKash/Nagad নম্বর আমাদের কনফার্মেশন কলেই জানানো হয়। অন্য কাউকে কখনো অগ্রিম দেবেন না।
পার্সেল হাতে পাওয়ার সময়
কুরিয়ার চলে যাওয়ার আগেই পার্সেলটা দেখে নিন। বক্স চ্যাপ্টা, ভেজা বা খোলা মনে হলে গ্রহণ না করে ফেরত দিন, বা কুরিয়ারের সামনেই ক্ষতিটা লিখিয়ে নিন। আর প্যাকেট খোলার আগে ভিডিও রেকর্ড শুরু করুন। তাতে 3 দিনের রিটার্ন সুবিধা পুরোপুরি সুরক্ষিত থাকে।