যেভাবে সুবিধা, সেভাবে দিন। সব পদ্ধতিতেই দাম এক, লুকানো চার্জ নেই।
ক্যাশ অন ডেলিভারি (COD)
পার্সেল হাতে পেয়ে কুরিয়ারকে টাকা দিন। সারা দেশে চলে। ৳20,000 পর্যন্ত অর্ডারে COD পাওয়া যায়।
ঢাকার বাইরের অর্ডারে ডেলিভারি চার্জটুকু অগ্রিম দিতে হয়। ৳3,000-এর বেশি অর্ডারে 20% অগ্রিম, আর ৳15,000-এর বেশি অর্ডার পুরো অগ্রিম। কারণটা সহজ: ভুয়া অর্ডারে কুরিয়ার খরচ নষ্ট হয়, আর সে খরচ শেষে সৎ ক্রেতার ঘাড়েই পড়ে। সঠিক অংক ও নম্বর আমাদের কনফার্মেশন কলে জানানো হয়। অন্য কাউকে কখনো টাকা দেবেন না।
bKash / Nagad / Rocket
চেকআউটে পদ্ধতি বাছলে পেমেন্ট পেজে নিয়ে যাওয়া হয়। নিজের অ্যাপ থেকে পিন দিয়ে পেমেন্ট শেষ করুন। ট্রানজ্যাকশন আইডি নিজে থেকেই অর্ডারে যুক্ত হয়।
কার্ড
Visa, Mastercard ও Amex চলে SSLCommerz-এর নিরাপদ গেটওয়েতে। কার্ডের তথ্য আমরা কখনো দেখি না বা রাখি না।
EMI (কিস্তি)
৳5,000-এর বেশি অর্ডারে ব্যাংক কার্ডে কিস্তির সুবিধা আছে। বিস্তারিত: EMI শর্তাবলি।
ডেলিভারি চার্জ ও সময় জানতে দেখুন ডেলিভারি নীতি।